মেঘনা গ্রুপ-টেকফ্রন্ট চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এশিয়া কাপ ক্রিকেটের অফিশিয়াল ড্রিংকিং পার্টনার হয়েছে মেঘনা গ্রুপের পণ্য সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার। এ উপলক্ষে সম্প্রতি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সঙ্গে এসিসির সদস্য টেকফ্রন্ট ইন্টারন্যাশনালের একটি চুক্তি সই হয়েছে। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, পরিচালক তাহমিনা বিনতে মোস্তফা, নির্বাহী পরিচালক (মার্কেটিং) আসিফ ইকবাল এবং টেকফ্রন্ট ইন্টারন্যাশনালের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।