মেঘনা গ্রুপের নতুন পাঁচটি শিল্প ইউনিটের উদ্বোধন ২৮ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট শিল্পাঞ্চলে প্রায় এক হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নতুন পাঁচটি শিল্প ইউনিট উদ্বোধন হচ্ছে আগামী ২৮ এপ্রিল। ইউনিটগুলো হলো: তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড, সোনারগাঁ সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেঘনা সিডস ক্রাশিং মিলস লিমিটেড, মেঘনা শিপ বিল্ডার্স অ্যান্ড ডকইয়ার্ড লিমিটেড ও ফ্রেশ সিমেন্ট (ইউনিট-৪)। পাঁচটি শিল্প ইউনিটের উদ্বোধন করবেন মন্ত্রী দিলীপ বড়ুয়া।মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ মেঘনা ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস শিল্প ইউনিট প্রতিষ্ঠার মাধ্যমে ১৯৮৯ সালে যাত্রা শুরু করে। দেশে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, সরকারের রাজস্ব আয় বৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ একের পর এক শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করে চলেছে, যা এখন ৩০টি ইউনিটে দাঁড়িয়েছে।মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হলেন মোস্তফা কামাল। বিজ্ঞপ্তি।