মেঘনা থেকে দুই শিশুসহ ট্রলার ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিয়ার পশ্চিম উপকূলে গত বৃহস্পতিবার রাত ১০টায় জলদস্যুরা মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে নয় জেলেকে জাগলারচরে নামিয়ে দিয়ে ট্রলারে থাকা দুই শিশুকে অপহরণ করে নিয়ে যায়।

অপহূত শিশু দুটি হলো চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মোক্তার মাঝির ছেলে জুয়েল (১৩) এবং একই ইউনিয়নের ২২ নম্বর গ্রামের রহিম মাঝির ছেলে রাফেজ (১০)।

স্থানীয় জেলেরা জানান, গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত ছিনতাই হওয়া ট্রলার ও শিশু দুটির সন্ধান পাওয়া যায়নি।