মেঘনা থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীর কিশোরগঞ্জের অষ্টগ্রাম মোহনা থেকে গতকাল শুক্রবার বিকেলে অজ্ঞাতনামা এক ব্যক্তির কঙ্কালসার লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, গতকাল সকালে লাশটি প্রথমে মাঝিদের নজরে আসে। লাশটি বিকেলে পূর্ব অষ্টগ্রাম এলাকায় ভাসছিল। সেখান থেকে এটি উদ্ধার করে পুলিশ। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান প্রথম আলোকে জানান, ধারণা করা হচ্ছে, ১৫ থেকে ২০ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়। তাঁকে হত্যা করা হয়েছে কি না লাশ দেখে অনুমান করার সুযোগ নেই। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।