মেঘনা দখলের ঘটনায় বাপার উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানার পাশে মেঘনা নদী দখলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং জাতীয় নদী রক্ষা আন্দোলন। সংগঠন দুটি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত মেঘনাকে দখলমুক্ত করার দাবি জানিয়েছে।গতকাল বৃহস্পতিবার সংগঠন দুটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। এতে বলা হয়, সরকারের নদীবিষয়ক টাস্ক ফোর্সের সর্বশেষ বৈঠকে মেঘনাসহ তিনটি নদী দখলের বিষয় তোলা হয়। বৈঠকে নদীগুলো দখলমুক্ত করার ব্যাপারে সবাই একমত হন। একই সঙ্গে বিষয়টি নিয়ে জনসচেতনতা তৈরি করতে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে।কিন্তু প্রধানমন্ত্রী ওই নদী দখলমুক্ত করার নির্দেশ দেওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সেটি হয়নি। জানা গেছে, আশুগঞ্জের চর চারতলা এলাকার মেঘনা নদীর তীর থেকে ভেতরে প্রায় ৪০০ ফুট নদী দখল করেছে নিউ এশিয়া সিনথেটিক লিমিটেড নামের একটি কোম্পানি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) এ মতিন চৌধুরী বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ লুৎফুল হাইয়ের ভায়রা। দেশের প্রধান তিন নদীর অন্যতম মেঘনার এই দখল নিয়ে ১২ মে ‘দখলের কবলে মেঘনা’ শিরোনামে প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ ও বন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।