মেঘনা নদী থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকার মেঘনা নদী থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পুলিশ সূত্র জানায়, মেঘনা শিল্পাঞ্চল এলাকার পাশের নদীতে কিছু কচুরিপানার নিচে এক ব্যক্তির গলাকাটা লাশ ভাসতে দেখে আশপাশের লোকজন। খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের পরনে ছিল প্যান্ট ও গেঞ্জি। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান বলেন, হয়তো তাঁকে অন্য স্থানে খুন করে নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। নিহত যুবকের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।