মেঘনা নদীর চর এলাকা থেকে লুট হচ্ছে গবাদিপশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি, নোয়াখালীর হাতিয়া ও ভোলার তজুমুদ্দিন উপজেলার মেঘনা নদীর দুর্গম ও বিচ্ছিন্ন কয়েকটি চর থেকে একদল দুর্বৃত্ত গবাদিপশু লুট করে নিয়ে যাচ্ছে। গত আগস্ট মাসে শুধু হাতিয়া উপজেলার চর এলাকা থেকে দুর্বৃত্তরা ৪৫টি মহিষ নিয়ে গেছে।মহিষের মালিকদের অভিযোগ, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম ও বিচ্ছিন্ন গজারিয়া এবং তেলিরচর এলাকার একটি জলদস্যু বাহিনীর সদস্যরা এসব মহিষ লুট করে নিয়ে গেছে।হাতিয়া উপজেলার ওছখালি এলাকার মহিষ মালিক মো. নুর হোসেন, হুমায়ুন কবির ওরফে বাবলু চেয়ারম্যান, গিয়াস উদ্দিন এবং মৌলভীরচরের কয়েকজন বাথান (খামার) মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে রামগতি, হাতিয়া ও তজুমুদ্দিন উপজেলার মৌলভীরচর, ঘাষিয়ারচর, ঢালচর, নতুন তেলিরচর এবং চরআবদুল্লাহর বাথান থেকে জলদস্যু বাহিনীর সদস্যরা ইঞ্জিনচালিত ট্রলারে উঠিয়ে মহিষ, গরু ও ভেড়া লুট করে নিয়ে যাচ্ছে।সর্বশেষ গত আগস্ট মাসে জলদস্যুরা হাতিয়ার মৌলভীরচর থেকে হাতিয়া উপজেলার ওছখালী এলাকার নুর হোসেন মেম্বারের ১৬টি, শাহাব উদ্দিনের একটি, আনিসুর রহমানের চারটি, নলচিরা এলাকার হুমায়ুন কবির ওরফে বাবলু চেয়ারম্যানের দুটি, গিয়াস উদ্দিন মেম্বারের দুটিসহ ৪০টি মহিষ লুট করে। এসব লুটের ঘটনায় হাতিয়া থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।ক্ষতিগ্রস্ত নুর হোসেন মেম্বার বলেন, ‘জলদস্যুরা লুট করা গবাদিপশু রামগতি উপজেলার চরগজারিয়া, তেলিরচর ও চরআলেকজান্ডার এলাকার বিভিন্ন দালালের মাধ্যমে বিক্রি করে।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, নদীতে টহল দেওয়ার মতো কোনো নৌযান বা ট্রলার না থাকার কারণে দুর্গম চরগুলোতে নজরদারি করা সম্ভব হচ্ছে না।কোস্টগার্ডের হাতিয়া কন্টিজেন্ট কমান্ডার মো. অলিউল্লাহ বলেন, দুর্গম চরাঞ্চলের চারণ ভূমি থেকে গবাদিপশু লুট হওয়ার বিষয়ে তাঁদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক খান বলেন, গবাদিপশু লুটের ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।