মেঘনা পেট্রোলিয়ামের জমি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জে মেঘনা পেট্রোলিয়ামের মালিকানাধীন প্রায় ৪০ কোটি টাকা মূল্যের ৭৯ শতাংশ জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রউফের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, আলীগঞ্জ এলাকায় মেঘনা পেট্রোলিয়ামের মালিকানাধীন ৩৯০ শতাংশ জমির মধ্যে ৭৯ শতাংশ জমি বেদখল ছিল। স্থানীয় মোশারফ ও তাঁর লোকজন ওই জমি নিজেদের দাবি করে দখল করে রেখেছিলেন। সম্প্রতি ওই জমিতে উচ্ছেদ অভিযান চালানোর সময় দখলদারেরা জমিটি নিজেদের দাবি করে বাধা দিয়েছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে আবারও উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৪০টি ঘর, দোকানপাট ও কার্যালয় উচ্ছেদ করা হয়। সূত্র জানায়, মেঘনা পেট্রোলিয়ামের এই জমিতে তেলের ডিপো নির্মাণ করা হবে।