মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র বেসকারি খাতের মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। ফলে ২২৫ মেগাওয়াট উৎপাদন কমেছে। সরকারি-বেসরকারি সূত্রে এই খবর জানা গেছে।এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করে আমেরিকান কোম্পানি এইএস করপোরেশন। এরপর তারা ব্রিটিশ কোম্পানি সিডিসি গ্লোবালেকের কাছে বিক্রি করে দেয়। গ্লোবালেক আবার তা বিক্রি করে মালয়েশীয় কোম্পানি প্যান্ডেকার এনার্জির কাছে। বর্তমানে কেন্দ্রটি তাদেরই মালিকানা ও পরিচালনাধীন।ইউনিটটি বন্ধ হওয়া প্রসঙ্গে জানতে চাইলে গতকাল রাতে প্যান্ডেকার এনার্জির ব্যবস্থাপনা পরিচালক ফয়সল মোবিন চৌধুরী প্রথম আলোকে বলেন, কারিগরি ত্রুটির কারণে কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। স্থানীয় প্রকৌশলীরা এটি চালুর কাজ শুরু করেছেন। এ ছাড়া দুই দিনের মধ্যে এই কেন্দ্রের যন্ত্রপাতি সরবরাহকারী কোম্পানি এলসথমের বিশেষজ্ঞরাও আসবেন। কবে নাগাদ এটি চালু হতে পারে, তা এখনই বলা যাচ্ছে না বলে তিনি জানান।এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, গতকাল তাদের হিসাবে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল পাঁচ হাজার ৩০০ মেগাওয়াট। আর সর্বোচ্চ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তিন হাজার ৭০৫ মেগাওয়াট। কিন্তু প্রকৃতপক্ষে দেশে এখন বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ছয় হাজার মেগাওয়াট।