মেঘনাঘাটে আইইএলের ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০০ মেগাওয়াট ক্ষমতার ভাড়াভিত্তিক আরেকটি বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে। ঢাকার মেঘনাঘাটে এই কেন্দ্রটি নির্মাণ করেছে বেসরকারি কোম্পানি আইইএল।কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সালমান করিম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, তাঁরা ওই কেন্দ্রটিতে গত ১৯ এপ্রিল পরীক্ষামূলক উৎপাদন শুরু করেন। পরীক্ষামূলক উৎপাদনের পর্যায় সফলভাবে শেষ করে ৮ মে রোববার থেকে কেন্দ্রটি বাণিজ্যিক ভিত্তিতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। কেন্দ্রটিতে ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।