মেঘনায় অপহূত জেলে ও ট্রলার উদ্ধার, গুলিবিদ্ধ ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার মেঘনার চরচেঙ্গা এলাকা থেকে অপহূত আটজন জেলে ও দশটি ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড।

গত শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে গতকাল রোববার বেলা ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

কোস্টগার্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক দুইটার দিকে মেঘনার চরচেঙ্গার কাছে নদীতে মাছ ধরতে গেলে ২০-২৫ জনের একদল সশস্ত্র জলদস্যু জেলেদের ওপর হামলা চালায়। দস্যুদের এলোপাতাড়ি গুলিতে এ সময় চার জেলে গুলিবিদ্ধ হন। দস্যুরা এ সময় গুলিবিদ্ধ জেলেদের সঙ্গী আট জেলেকে অপহরণ এবং তাঁদের ব্যবহূত মাছ ধরার ট্রলারগুলো নিয়ে দুর্গম কালামচরে নিয়ে যায়।

এ ঘটনায় গুলিবিদ্ধ চার জেলে সাঁতরিয়ে অন্য একটি ট্রলারে উঠে তীরে এসে প্রাণে রক্ষা পান এবং ঘটনাটি কোস্টগার্ডকে অবহিত করেন। পরে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মো. এনায়েত হোসেন তাঁর সদস্যদের নিয়ে কালামচরে অভিযান চালান। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা কালামচরের গভীর জঙ্গলের দিকে পালিয়ে যায়।

পরে কোস্টগাডের্র সদস্যরা কালামচরের ভেতর থেকে অপহূত আট জেলেকে এবং খাল থেকে দশটি মাছ ধরার ট্রলার উদ্ধার করেন। উদ্ধার করা জেলেরা হলেন কাশেম মাঝি (৩৫), নিতাই চন্দ্র জলদাস (৩৮), বাবুল চন্দ্র জলদাস (৩৬), কামাল উদ্দিন (২৬), মানিক চন্দ্র জলদাস (২৮), মনু চন্দ্র জলদাস (৩২), অনিল চন্দ্র জলদাস (৩৬) ও রবি চন্দ্র জলদাস (৩৫)। তাঁদের সবার বাড়ি হাতিয়ার পশ্চিম চেঙ্গারচর এলাকায়। জানতে চাইলে অভিযানের কথা নিশ্চিত করেন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মো. এনায়েত হোসেন। তিনি মুঠোফোনে গতকাল রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, জেলেদের ওপর হামলা ও অপহরণের ঘটনার পরপরই তাঁরা ঘটনা জানার কারণে অভিযান পরিচালনা করতে সহজ হয়েছে। এতে দস্যুরাও সুবিধা করতে পারেনি।

স্টেশন কমান্ডার জানান, দস্যুদের গুলিতে আহত চার জেলেকে স্বজনেরা স্থানীয়ভাবে চিকিৎসা দিয়েছেন বলে অন্য জেলেরা জানিয়েছেন। তবে, তাঁদের নাম জানা জায়নি। এ ছাড়া উদ্ধার হওয়া আট জেলে বাড়ি ফিরে গেছেন এবং ট্রলারগুলো নিজ নিজ মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।