মেঘনায় অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চর গাজীপুরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজার ও একটি বালুবাহী জাহাজ জব্দসহ ১৬ জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এই অভিযান পরিচালনা করেন। আদালত গত শনিবার রাতে আটককৃত জাকির হোসেন, লিটন, ইব্রাহিম, সোহাগ, ফয়েজুল ইসলাম, রবিউল ইসলাম, মহসিন, মতিউর, আবুল কালাম, খলিলুর রহমান, ইয়াকুব, ফরিদ, মিজান, আল-আমিনকে এক হাজার টাকা করে জরিমানা করেন। ড্রেজার মালিক বাবুল ও শফিকুলের বিরুদ্ধে মামলা করে গত রোববার এই দুজনকে জেলহাজতে পাঠানো হয়। ভোলা প্রতিনিধি