মেঘনায় ডুবে যাওয়া কার্গোর অবস্থান শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মেঘনা নদীতে ডুবে যাওয়া এমভি চিতলমারী নামের ক্লিংকারবোঝাই (সিমেন্টের কাঁচামাল) কার্গোটির অবস্থান শনাক্ত করা হয়েছে।
মালিকপক্ষের নিজস্ব উদ্যোগে আজ রোববার সকালে কার্গোটির অবস্থান শনাক্ত করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপপরিচালক মোবারক হোসেন বলেন, মেঘনা নদীর ১১০ ফুট তলদেশে কার্গোটি শনাক্ত করা হয়েছে। তবে বিআইডব্লিউটিএর পক্ষে এই মুহূর্তে কার্গোটি উদ্ধার করা সম্ভব নয়।
গত মঙ্গলবার সকালে এমভি হেকমত নামের একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় চাঁদপুরের মেঘনা নদীতে এমভি চিতলমারী ডুবে যায়। এ সময় কার্গোর ১২ আরোহীর সবাই সাঁতরে তীরে উঠে আসেন।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কার্গোটি এক হাজার ৩০০ টন ক্লিংকার নিয়ে চাঁদপুর হয়ে ঘোড়াশালে যাচ্ছিল।