মেঘনায় বরযাত্রীবাহী নৌকাডুবি, দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামে মেঘনা নদীতে গতকাল বুধবার রাতে ইটভর্তি ট্রলারের ধাক্কায় ৪০ জন বরযাত্রীসহ একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

এলাকাবাসী জানান, ডুবে যাওয়া ওই দুই শিশু ছাড়া বাকি সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। তবে বর শ্বশুরবাড়িতে ছিলেন। লালপুর গ্রামের বাসিন্দা রাকিব খান জানান, ওই গ্রামের বাদল মিয়ার মেয়ে বিপাশা আক্তারের সঙ্গে পাশের নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের মন মিয়া সরকারের ছেলে স্বপন সরকারের বিয়ে ছিল। লালপুর গ্রামটি নদীতীরবর্তী হওয়ায় বরযাত্রীরা নৌকাযোগে যান। ফেরার পথে একটি ইটের ট্রলারের ধাক্কায় নৌকাটি তলিয়ে যায়। এ সময় বরের বড় ভাই শামীম সরকারের শিশুকন্যা তাসমিয়া আক্তার (৭) ও ভাগনি নিজু আক্তার পানিতে ডুবে মারা যায়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।