মেঘনার ভাঙন রোধের দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীর ভাঙন রোধের দাবিতে গতকাল শনিবার লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামদয়াল বাজার এলাকায় আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে কয়েক শ মানুষ বিক্ষোভ করেছে। একই দাবিতে তারা মানববন্ধন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।দোকানপাট বন্ধ রেখে রামদয়াল বাজারের কয়েক শ ব্যবসায়ী এবং স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ছাত্রছাত্রীরাও বিক্ষোভে অংশ নেয়। এদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, বেসরকারি সংস্থা এবং সব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান-সদস্যরা কর্মসূচিতে অংশ নেন। রামদয়াল নদীভাঙন প্রতিরোধ কমিটি এ কর্মসূচির আয়োজন করে।মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বিভিন্ন দল ও সংগঠনের নেতারা বক্তব্য দেন।