মেঘনার মায়াদ্বীপ থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর মাঝখানে গড়ে ওঠা চর নূনেরটেকের মায়াদ্বীপ থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে দেওয়া ওই স্মারকলিপিতে বালু সন্ত্রাসীদের কবল থেকে মায়াদ্বীপ ও এর বাসিন্দাদের রক্ষারও আবেদন জানায় সংগঠনটি।স্মারকলিপিতে বালু উত্তোলন প্রতিরোধে সক্রিয়দের বিরুদ্ধে বালু সন্ত্রাসীদের দায়ের করা মিথ্যা মামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানানো হয়। সোনারগাঁ ও কুমিল্লার মেঘনা থানায় দায়ের করা ওই দুটি মামলায় নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য স্মারকলিপিতে উল্লেখ করা হয়। অপরিকল্পিত ড্রেজিং বন্ধের মাধ্যমে ওই এলাকাকে বিপন্ন হওয়ার হাত থেকে রক্ষারও অনুরোধ জানানো হয় এতে।পবার চেয়ারম্যান আবু নাসের খান ও নূনেরটেকে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটির পক্ষে শাহেদ কায়েস স্মারকলিপিতে সই করেন। বিজ্ঞপ্তি।