মেঘনায় ইলিশ ধরা নিয়ে সংঘর্ষ আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীতে শুক্রবার দিবাগত রাতে ইলিশ মাছ ধরাকে কেন্দ্র করে দুই দল জেলের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।জেলেরা জানান, রায়পুরের আবুল কালাম মাঝির একটি ইঞ্জিনচালিত নৌকা মেঘনা নদীর বরিশালের শশীগঞ্জ এলাকায় মাছ ধরতে যায়। এ সময় বরিশালের জাহাঙ্গীর হোসেন মাঝির লোকজন ওই স্থানে জাল ফেলতে নিষেধ করেন। এ নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে সাতজন আহত হন।আহত ব্যক্তিদের মধ্যে মো. দুলাল (২৮), মো. বাবুল (৪০), মো. হারুন (৩৮), খোকন মিয়া (৩০) ও জাকির হোসেন (৪০) লক্ষ্মীপুর ও রায়পুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁদের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী গ্রামে।