মেঘনায় একজনকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাংগা গ্রামে গতকাল রোববার জমিসংক্রান্ত বিরোধের জের ধরে হাবিবুল্লাহ (৩০) নামের এক যুবককে কুপিয়ে ও টেঁটাবিদ্ধ করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোনারগাঁ থানার পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস আলী জানান, কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাংগা গ্রামের সাইজ উদ্দিনের ছেলে হাবিবুল্লাহকে পূর্বশত্রুতা ও জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা চালিভাংগা গ্রামের মেঘনা নদীর চরে গতকাল সকালে টেঁটাবিদ্ধ ও কুপিয়ে গুরুতরভাবে আহত করে। পরে এলাকাবাসী তাঁকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিত্সক হাবিবুল্লাহকে মৃত ঘোষণা করেন।সোনারগাঁ থানার পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।