মেঘনায় কার্গোডুবি : সবাইকে জীবিত উদ্ধার
নোয়াখালীর হাতিয়ার কেরিংচর এলাকায় মেঘনা নদীতে মালবাহী কার্গো জাহাজ ডুবির ঘটনায় জাহাজের সারেং আসাদুজ্জামানসহ ১৩ জন শ্রমিক-কর্মচারীর সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় জেলেদের সহায়তায় হাতিয়ার নৌপুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা তাঁদের উদ্ধার করেন। আজ রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাতিয়ার নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে সিমেন্টের কিছু কাঁচামাল নিয়ে কামরুন্নাহার কনক-৩ নামের একটি কার্গো জাহাজটি ঢাকা যাচ্ছিল। পথে সকাল ১০টার দিকে কেরিংচরের পূর্ব পাশে অপর একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা এটি ডুবে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
নুরুল ইসলাম আরও জানান, জাহাজের সারেং আসাদুজ্জামান ও চালক আবদুস সালামসহ শ্রমিক-কর্মচারী ১৩ জনকে নদীতে থাকা মাছধরা ট্রলারের জেলেদের সহায়তায় উদ্ধার করা হয়েছে। একই সময় কোস্টগার্ডও উদ্ধারকাজে সহায়তা করে। উদ্ধার হওয়া শ্রমিক-কর্মচারীরা বর্তমানে নলচিরা নৌপুলিশ ফাঁড়িতে অবস্থান করছেন বলেও জানান নুরুল ইসলাম।
আরও পড়ুন: