মেঘনায় জলদস্যুদের উর‌্যাপাত নিরাপত্তার দাবি জেলেদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে ইলিশের ভরা মৌসুমে জলদস্যুদের উর‌্যাপাত বেড়ে গেছে। সশস্ত্র জলদস্যুরা নদীতে মহড়া দিচ্ছে, জেলেদের ওপর অতর্কিত হামলা চালিয়ে জাল, নৌকা ও মাছ লুট করে নিয়ে যাচ্ছে। এ অবস্থায় মেঘনায় জেলেদের জানমালের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক নৌ-পুলিশ মোতায়েন ও টহলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার দক্ষিণ চরবংশী, উত্তর চরবংশী, দক্ষিণ চরআবাবিল ও উত্তর চরআবাবিল ইউনিয়নের প্রায় ছয় হাজার জেলে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। মাছ ধরা ও বিক্রিই তাঁদের একমাত্র উপার্জনের পথ। মেঘনায় এখন আর আগের মতো ইলিশ পাওয়া না গেলেও জেলেরা ইলিশের আশায় নদীতে পাড়ি জমাচ্ছেন। কিন্তু জলদস্যুদের কারণে তাঁদের সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। গত বছর মৌসুমের প্রথম মাসে জলদস্যুতার ১০-১২টি ঘটনা ঘটলেও এবার একই সময়ে ৩১টি ছাড়িয়ে গেছে।নাইয়াপাড়াসহ বিভিন্ন এলাকার জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন সময়ে জলদস্যুরা মাছ কেনার নামে মাঝ নদীতে নিয়ে তাঁদের ভয়ভীতি দেখিয়ে জাল, মাছ, টাকাসহ সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায়। চরবংশী নাইয়াপাড়ার জেলে নুরু ব্যাপারী জানান, গত বৃহস্পতিবার মেঘনার শশীগঞ্জে মুখোশধারী সাত-আটজন জলদুস্য তাঁর নৌকায় হামলা চালিয়ে ৪০ হাজার টাকার জাল ও দুটি মোবাইল সেট নিয়ে যায়। গত শনিবার হামলার শিকার হন একই এলাকার জেলে আদিল। তাঁর ১০-১২টি ইলিশ ও জাল নিয়ে যায় দস্যুরা।চরকাছিয়ার জেলে ইসমাইল হোসেন বলেন, ‘রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে নদীতে মাছ ধরতে যাই। জলদস্যুদের কবলে পড়লে মাথার রক্ত পর্যন্ত ঝরে। প্রশাসনকে জানালেও কোনো প্রতিকার পাই না। বরং অনেক সময় উল্টো হয়রানির শিকার হই।’ চরবংশী নাইয়াপাড়ার জেলে সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তফা ব্যাপারী বলেন, প্রতিবছর ইলিশের ভরা মৌসুমে মেঘনায় জলদস্যুদের উর‌্যাপাত বেড়ে যায়।উপজেলা সহকারী মর‌্যাস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, জলদস্যুদের উর‌্যাপাত সম্পর্কে তাঁরা অবহিত নন। এ ছাড়া রায়পুরের জেলেরা মেঘনার বরিশাল, মোহনপুরসহ পার্শ্ববর্তী এলাকায় মাছ ধরতে যান। সেখানে হামলার শিকার হলে তাঁদের কিছু করার থাকে না।এ ব্যাপারে মেঘনা নদী এলাকায় অবস্থিত হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এনামুল কাজল বলেন, স্পিডবোড বা নৌযান না থাকায় নদীতে টহল দেওয়া যায় না। এ কারণে নদীতে জলদস্যুদের রোধ করা যাচ্ছে না।