মেঘনায় ট্রলার ডুবে নিখোঁজ ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে আনুমানিক ৪০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত আটজন নিখোঁজ রয়েছেন। তবে পুলিশ ও দমকল বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে।
আজ বুধবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ধারণা করছে, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রলারটি ডুবেছে।
এ ব্যাপারে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ট্রলারটি ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল গ্রামে যাচ্ছিল। নদী শান্ত থাকলেও ট্রলারটি ঘাট ছাড়ার পর দেড় শ গজের মধ্যে ডুবে যায়।
কামরুল হাসান আরও জানান, বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পেরেছে। বাকিরা ট্রলারের ভেতরে আটকে পড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। এ ঘটনায় ট্রলারের মাঝি শাহিন মিয়া ও জসিম মিয়াকে আটক করা হয়েছে।