মেঘনায় ট্রলারডুবি একজন নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী লঞ্চের ঢেউয়ের আঘাতে সিমেন্টবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় আবদুল বারেক নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। গত শনিবার রাতে মেঘনা নদীর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এমভি গ্রিন লাইন নামের যাত্রীবাহী লঞ্চটি দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা এমআর এক্সপ্রেস নামের ট্রলারটি ঢেউয়ের আঘাতে কাত হয়ে ২ হাজার ৭০০ বস্তা সিমেন্টসহ ডুবে যায়।
কোস্টগার্ড টহল দল গতকাল রোববার সকাল থেকে বারেককে উদ্ধারে চেষ্টা চালায়। কিন্তু বিকেল পর্যন্ত তাঁর কোনো খোঁজ মেলেনি।