মেঘনায় ট্রলারডুবি, একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীপুর এলাকায় মেঘনা নদীতে লবণবোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে মো. এরশাদ (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নয়জন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে। হাইমচর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, লবণবোঝাই ট্রলারটি কুতুবদিয়া থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। ট্রলারটি উপজেলার গাজীপুর এলাকায় পৌঁছালে তীব্র স্রোতের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। ট্রলারে ১০ জন আরোহী ছিলেন। ওসি আরও জানান, স্থানীয় লোকজন ও জেলেদের সহায়তায় নয়জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে এরশাদ নিহত হন। তাঁর লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।