মেঘনায় ডাকাতদলকে কোস্টগার্ডের ধাওয়া কাটা রাইফেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে মেঘনা নদীতে গতকাল শনিবার কোস্টগার্ডের সদস্যরা ডাকাতদের একটি স্পিডবোটকে ধাওয়া করে। এ সময় ১০টি গুলিসহ একটি কাটা রাইফেল উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেননি তাঁরা। কোস্টগার্ডের কমান্ডার শফিউল ইসলামের ভাষ্যমতে, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার কাছে মেঘনা নদীতে প্রায়ই ডাকাতদল হানা দেয়। গতকাল বেলা ১১টার দিকে ওই এলাকায় সন্দেহভাজন একটি স্পিডবোটকে ধাওয়া করেন কোস্টগার্ডের সদস্যরা। স্পিডবোটটিতে আনুমানিক ছয়-সাতজন ডাকাত ছিল। ধাওয়া খেয়ে ডাকাতেরা দ্রুত পালিয়ে যেতে থাকে। একপর্যায়ে তারা মুন্সিগঞ্জ সদরের বকচর এলাকায় স্পিডবোটটি ভিড়িয়ে পালিয়ে যায়। ওই স্পিডবোট থেকে ১০টি গুলিসহ একটি কাটা রাইফেল উদ্ধার করা হয়।কমান্ডার শফিউল আরও জানান, উদ্ধার করা অস্ত্র গতকালই মুন্সিগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।