মেঘনায় ডুবে যাওয়া কার্গোর সন্ধান তিন দিনেও মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মেঘনায় সিমেন্টের ক্লিংকারবোঝাই এমভি চিতলমারী কার্গোটি ডুবে যাওয়ার তিন দিন পার হলেও এখনো সেটির কোনো সন্ধান পাওয়া যায়নি। কার্গোটির সন্ধান পেতে গতকাল বৃহস্পতিবারও বিআইডব্লিউটিএর অনুসন্ধানী জাহাজ তুরাগ কাজ চালিয়ে গেছে।
বিআইডব্লিউটিএর চাঁদপুরের উপউপরিচালক মোবারক হোসেন জানান, চিতলমারীর অনুসন্ধানে গত মঙ্গলবার বিকেল থেকে বিআইডব্লিউটিএর ডুবুরিরা এবং বুধবার থেকে অত্যাধুনিক জাহাজ কাজ করছে। কিন্তু মেঘনার তলদেশের প্রচণ্ড গভীরতা ও প্রবল স্রোতের কারণে গতকাল বিকেল পর্যন্ত এর কোনো সন্ধান পাওয়া যায়নি।
চাঁদপুর শহরের পুরানবাজার-সংলগ্ন মেঘনা নদীতে চিতলমারী কর্গোটি গত মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এমভি হেকমত নামের আরেকটি কার্গোর সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়।