মেঘনায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারের চেষ্টা চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘনা নদীতে আটটি গাড়িসহ ডুবে যাওয়া ফেরিটির উদ্ধারে কাজ শুরু হয়েছে। উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’ ও ‘হামজা’ গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধারকাজ শুরু করে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) চাঁদপুর হরিণা ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক জহির আহমেদ জানান, নিমজ্জিত ফেরি থেকে শুধু একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস উদ্ধার করা বাকি আছে। জহির আহমেদ আরও জানান, ট্রাকটি উদ্ধারের পরই ফেরি উদ্ধারে তর্যাপরতা চালানো হবে। ফেরিটি উদ্ধারে বৃহস্পতিবার রাত পর্যন্ত সময় লাগতে পারে। এটি উদ্ধারের পরপরই চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হবে। বর্তমানে ওই পথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। চাঁদপুর-শরীয়তপুর নৌপথে চলাচলকারী ‘ফেরি ঢাকা’ যাত্রীবাহী বাস, লাশবাহী অ্যাম্বুলেন্স ও মালবাহী ট্রাকসহ গত বুধবার দুপুরে মেঘনায় ডুবে যায়।