মেঘনায় নিখোঁজ শিশুটির লাশ আটকা পড়ল জালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাছ ধরার একটি নৌকা ডুবে গেছে। এতে নৌকায় থাকা দুই জেলে ও তাঁদের ১০ বছরের ছোট ভাই ডুবে যায়। তবে বড় দুজনকে উদ্ধার করা গেলেও শিশুটির মৃত্যু হয়। তার নাম আরিফ।
আজ বুধবার ভোর চারটার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী অন্তত ১২ জনের সঙ্গে কথা বলে জানা যায়, যাত্রীবাহী লঞ্চ এমভি সম্পদ ঢাকা থেকে আসছিল। এটির ধাক্কায় নৌকাটি ডুবে যায়। তবে লঞ্চের কর্মচারীরা দুই জেলেকে উদ্ধার করতে পারলেও শিশুটিকে পারেননি। তাদের বাড়ি সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা গ্রামে।

তুলাতুলি ঘাটের ইজারাদার আসলাম গোলদার জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঘাটের ২০০ থেকে ৩০০ মিটার দক্ষিণে নদীতে জেলেদের জালে শিশু আরিফের লাশ আটকা পড়ে।

উদ্ধার হওয়া দুই জেলে লোকমান মাঝি ও শরীফুল ইসলাম বলেন, ভাই ছাড়াও তাঁদের ৬০ হাজার টাকার জাল-নৌকা ডুবে গেছে। ওই নৌকা ছিল তাঁদের পরিবারের একমাত্র আয়ের উৎস। এমভি সম্পদ লঞ্চটি তুলাতুলি ঘাট ছাড়তে গিয়ে তাঁদের নৌকাকে ধাক্কা দেয়।