মেঘনায় নৌকাডুবি চারজন নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরায় নৌকাডুবিতে দুই শিশুসহ চারজন নিখোঁজ রয়েছে। গত সোমবার গভীর রাতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে মেঘনার স্রোতের কবলে পড়ে এ নৌকাডুবি হয়েছে বলে উদ্ধার হওয়া এক মাঝি জানিয়েছেন।মনপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন মিয়া জানান, ৫ জুন রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনাকে কেন্দ্র করে সদস্য পদপ্রার্থী নুরুল ইসলাম ও তাঁর ভায়রা চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ মোল্লার কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১৫ পুলিশ-আনসার সদস্যসহ শতাধিক ব্যক্তি হয়। এ সময় ব্যাপক গোলাগুলি ও সাতটি অস্ত্র নিখোঁজ হয়। পুলিশ ওই রাত থেকেই উত্তর সাকুচিয়ায় অভিযান শুরু করে। পুলিশের ধরপাকড়ের ভয়ে রাত থেকেই পুরুষশূন্য হতে থাকে ইউনিয়নটি। মনপুরা থানার সূত্রমতে, ছিনতাই হওয়া সব অস্ত্র খুঁজে পেলেও একটি অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশের ভয়ে রাতের আঁধারে একটি ডিঙ্গি নৌকায় ১০ জন সাকুচিয়া ইউনিয়নের আলমনগর পশ্চিম পাড় ঘাট থেকে উপজেলার কলাতলীর চরে যাচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে প্রবল স্রোতের কবলে পড়ে মেঘনার রামনেওয়াজ কাটার খালে নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয় জেলেরা মো. শাজাহান (৬৫), আবদুল খালেক (৩০), নেছার উদ্দিন (৩২), নশু মাঝি (৩৫), সুমন ও (১৭) মিনারাকে (২০) উদ্ধার করলেও দীপক (৮), হাসান (২), বিবি আমেনা (২৫) ও নান্টু বেগম (৩০) নিখোঁজ। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল কবীর প্রথম আলোকে বলেন, রোববার সংঘর্ষের ঘটনায় ছিনতাই হওয়া একটি অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। উত্তর সাকুচিয়া এলাকায় তারা এখনো অভিযান চালাচ্ছে। এ ঘটনায় উপপরিদর্শক ওলিউল্যাহ বাদী হয়ে গতকাল মঙ্গলবার মনপুরা থানায় ৫২৮ জনকে আসামি করে একটি মামলা করেছেন। গতকাল পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।