মেঘনায় মালবাহী ট্রলারডুবি, নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে লাইটার জাহাজের ধাক্কায় একটি মালবাহী কার্গো ট্রলার ডুবে নুরুল হক (৩৫) নামের এক শ্রমিক দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন।
শুক্রবার ভোররাতে ওই ট্রলারডুবির ঘটনাটি ঘটে। চট্টগ্রাম বিভাগীয় কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুদ্দিন হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে সারেংসহ নয়জন শ্রমিক নিয়ে এমভি এরিন-জেরিন-শিরন নামের কার্গো ট্রলারটি চট্টগ্রামের কর্ণফুলীর শাহে মীরপুর ১১ নম্বর ঘাট থেকে ১৬০ মেট্রিক টন লবণ বোঝাই করে ঝালকাঠির উদ্দেশে ছেড়ে যায়। বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট ঘাটে পৌঁছে ট্রলারটি নোঙর করে। সেখান থেকে শুক্রবার ভোরে পুনরায় ছেড়ে যাওয়ার পর বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালীগঞ্জ এলাকায় লাল বয়ার অদূরে পৌঁছালে অজ্ঞাতনামা একটি লাইটার জাহাজের আকস্মিক ধাক্কায় কার্গো ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলার শ্রমিক নুরুল হক নিখোঁজ হন। অপর আট শ্রমিককে স্থানীয় জেলেরা উদ্ধার করেন।