মেঘনায় সাত ট্রলারে ডাকাতি ৪০ জেলেকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা উপজেলার বালুর চরে মেঘনা নদী থেকে গত মঙ্গল ও বুধবার জলদস্যুরা সাতটি মাছ ধরার ট্রলারসহ ৪০ জন জেলেকে অপহরণ করেছে। এ সময় দুই জেলে গুলিবিদ্ধ হন। পুলিশ ওই দুজনসহ ৩৪ জন জেলে ও একটি ট্রলার উদ্ধার করেছে।কয়েকজন জেলে জানান, মঙ্গল ও বুধবার ভোররাতে বালুর চরে মাছ ধরার সময় জলদস্যু কালাম ও চান মিয়া বাহিনী হামলা চালিয়ে লালমোহন বাত্তির খালের আলমগীর মাঝি, চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ এলাকার আজিজ পাটওয়ারী, হযরত আলী, নূরে আলম, জাহাঙ্গীর মাল, নূর নবী চৌকিদার ও মো. আলীর সাতটি মাছ ধরার ট্রলার মাছ-জাল ও মালামালসহ লুট করে নিয়ে যায়। এ সময় ট্রলারে থাকা ৪৪ জেলেকে পিটিয়ে নদীতে ফেলে দেয়। ৪০ জেলেকে অপহরণ করে।জেলেদের ভাষ্য, রাত গভীর হলেই জলদস্যুরা তাঁদের ট্রলারে হামলা চালায়।মনপুরা থানাধীন চর নিজাম ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই গুলজার আহমেদ বলেন, গত বুধবার তাঁরা দুবার অভিযান চালিয়ে বিভিন্ন চর থেকে ১৯ জেলেকে উদ্ধার করেন। গতকাল ভোরে ১৫ জেলেকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে বাগন আলী (৪৮) ও জসিম মালকে (৩০) গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া একটি নৌকা ও নৌকার মাঝি নূর আলমকে উদ্ধার করা হয়েছে।