মেঘনায় ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মেঘনা উপজেলার বালুরমাঠে গতকাল রোববার একই স্থানে একই সময়ে উপজেলা বিএনপি ও যুবলীগ ইফতার পার্টির ঘোষণা দেয়। এ কারণে উপজেলা প্রশাসন গতকাল বিকেল তিনটা থেকে আজ সোমবার ভোর পর্যন্ত ওই স্থানে সব ধরনের মিছিল, মিটিং ও সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘যুবলীগের নেতা-কর্মীরা আমার কাছে গত বৃহস্পতিবার ইফতার পার্টির জন্য ওই জায়গা বরাদ্দ চায়। অন্যদিকে জেলা পুলিশ সুপারের কাছে বিএনপি ইফতার পার্টির জন্য ওই স্থান বরাদ্দ চায়। পুলিশ প্রশাসনের ওই চিঠি রোববার (গতকাল) দুপুরে হাতে পাই। সংঘাত এড়ানোর জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।’