মেঘনায় ১৭ প্রার্থীর ১১ জনই ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর মধ্যে ১১ জনই ব্যবসায়ী। তাঁদের মধ্যে সাতজন চেয়ারম্যান ও চারজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন। হলফনামায় প্রার্থীরা ওই তথ্য পূরণ করেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, মেঘনা উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আটজন। তাঁদের মধ্যে সাতজনই ব্যবসায়ী। তাঁরা হলেন রমিজ উদ্দিন, মোবারক হোসেন, মোহাম্মদ গাফফার, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আবদুস সালাম, ফারুক সরকার ও মো. আজহারুল হক। একমাত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলতাফ হোসাইনের পেশা শিক্ষকতা।
চার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর সবাই ব্যবসায়ী। তাঁরা হলেন মো. তাজুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, এম এম মিজানুর রহমান ও লিটন আব্বাসী।
নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে হালিমা আক্তার ও ফরিদা সাইফুল গৃহিণী এবং দিলারা শিরীন এনজিওতে চাকরি করেন।