মেঘা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সূত্রাপুর এলাকার চার বছরের শিশু মেঘা হত্যা মামলার একমাত্র আসামি ফারুককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান এ রায় দেন।সাজাপ্রাপ্ত আসামি ফারুক সূত্রাপুর থানার মুরগিটোলা রোডের বাসিন্দা। রায় ঘোষণার সময় তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ২০০৯ সালের ৮ আগস্ট মেঘাকে হত্যা করে আসামি ফারুক। ২০০৯ সালের ২৩ নভেম্বর অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন।