মেঘাকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর বয়সের ফুটফুটে শিশু আদিবা খানম মেঘা হূৎপিণ্ড ও ফুসফুসের জটিল রোগে আক্রান্ত। এত দিন সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। কিন্তু আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। তার কফের সঙ্গে রক্ত পড়ছে। চিকিৎসকেরা তাকে অনতিবিলম্বে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু এর জন্য বিপুল পরিমাণ টাকার প্রয়োজন, যা জোগাড় করা আদিবার বাবা ফরহাদ খানের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই একমাত্র সন্তানের জীবন বাঁচাতে তিনি সমাজের হূদয়বান ও বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর-৩৯৯০, রূপালী ব্যাংক, সেন্ট্রাল রোড শাখা, রংপুর। মুঠোফোন ০১৭২৬৪২৯৪৭২। বিজ্ঞপ্তি।