মেঘালয়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম খাসি হিলস জেলা থেকে বিএসএফের সদস্যরা বিচ্ছিন্নতাবাদী সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তার করেছেন। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, গ্রেপ্তার হওয়া কুমেন সাংমা ওরফে বিন মারক নামের ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক। তাঁর বাড়ি সুনামগঞ্জ জেলার বাংলাভিটা গ্রামে। খবর বার্তা সংস্থা পিটিআইয়ের।গতকাল শনিবার শিলংয়ে প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে পিটিআই জানায়, ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টাকালে গত বৃহস্পতিবার কুমেন সাংমাকে গ্রেপ্তার করা হয়। তিনি আচিক (গারো) সোশ্যাল ড্রাগন পার্টির (এএসডিপি) কমান্ডার ইন চিফ মার্কোস মারকের একজন সহযোগী।