মেঘালয়ের জেলে বন্দিদশায় অন্তত ৪০ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মেঘালয় রাজ্যের বিভিন্ন কারাগারে বন্দী রয়েছেন ৪০ জনের বেশি বাংলাদেশি নাগরিক। এঁদের কেউ কেউ দণ্ড ভোগের পরও তিন বছরের বেশি সময় কারাগারে রয়েছেন। শিলং টাইমসে গতকাল সোমবার এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে।
অবশ্য বাংলাদেশি কোনো সূত্র থেকে তাঁদের পরিচয় নিশ্চিত করা যায়নি। খবরে বলা হয়, শিলংয়ের কারাগারে ১৬ জন, তুরা কারাগারে ২৩ জন এবং জোবাই কারাগারে একজন বাংলাদেশি রয়েছেন। দরিদ্র এসব লোকের মুক্তির জন্য বিনা পয়সায় কাজ করতে কোনো আইনজীবীও এগিয়ে আসছেন না।
কারা কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, ওই ৪০ জনের বেশির ভাগের বিরুদ্ধেই ভারতের ভূখণ্ডে প্রবেশের অভিযোগে মামলা হয়।