মেছোবাঘ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলায় উদ্ধারের সাড়ে ছয় ঘণ্টা পর একটি মেছোবাঘ মারা গেছে। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকা থেকে গতকাল সকালে মেছোবাঘটি আটক করা হয়। উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কয়েক যুবক ওই মেছোবাঘটি খালের পার এলাকা থেকে ধরে ইউএনওর বাসভবনে রেখে যায়। ইউএনও চিকিৎসক এনে মেছোবাঘটিকে চিকিৎসা করান। কিন্তু বেলা দেড়টার দিকে মেছোবাঘটি মারা যায়। ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ধরার সময় মেছোবাঘটি হয়তো আঘাত পেয়েছিল। শরীরে আঘাতের দাগও ছিল। এ কারণে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েও একে বাঁচানো সম্ভব হয়নি।