মেছো বাঘ আটক, পরে অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বিষ্ণুপুর দক্ষিণপাড়ার গ্রামে গত শুক্রবার একটি মেছো বাঘ ধরা পড়ে। গতকাল শনিবার সেটিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী বনে অবমুক্ত করা হয়।
বাঘটি লম্বায় চার ফুট। বয়স আনুমানিক দুই বছর।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আমির হোসাইন চৌধুরী বলেন, ভৈরব নদসংলগ্ন বেমরতা ইউনিয়নের বিষ্ণুপুর দক্ষিণপাড়ার গ্রামের মানুষ বেশ কিছুদিন ধরে মেছো বাঘ আতঙ্কে ছিল। বাঘটি একের পর এক গ্রামের পোষা হাঁস-মুরগি, ছাগল ধরছিল।
পরে সেটিকে ধরার জন্য তারা স্থানীয় আফজাল শেখের বাড়িতে একটি কাঠের বাক্স তৈরি করে ফাঁদ পেতে রাখে। শুক্রবার রাতে ওই বাক্সে বাঘটি আটকা পড়ে। পরে গ্রামবাসী বন বিভাগকে খবর দিলে তারা সেটিকে উদ্ধার করে। শনিবার বিকেলে বাঘটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।