মেছো বাঘ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া গ্রামের দেলোয়ার হোসেনের বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে আহত একটি মেছো বাঘ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় বাঘটি দেলোয়ারের বাড়িতে হাঁস-মুরগির খাঁচায় ঢুকে পড়ে। এ সময় বাড়ির লোকজন বাঘটিকে আটক করে পিটিয়ে আহত করে। খবর পেয়ে গতকাল দুপুরে (ইউএনও মো. রুহুল কুদ্দুস বাঘটিকে উদ্ধার করে। এরপর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল আলীম বাঘটিকে চিকিৎসা দেন। আবদুল আলীম বলেন, সুস্থ হওয়ার পর বাঘটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি