মেছো বাঘ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে গতকাল বুধবার এক মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। বাঘটি বর্তমানে পঞ্চগড় বন বিভাগের হেফাজতে রয়েছে। জেলা বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক পার হওয়ার সময় তেঁতুলিয়ার ভজনপুর এলাকার মোবারক হোসেনের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে মেছো বাঘটি ছিটকে পড়ে। পরে স্থানীয় লোকজন আহত মেছো বাঘটিকে উদ্ধার করে সদর উপজেলার টিটিহি পাড়া এলাকার নকিবুলের বাড়িতে বেঁধে রাখেন। খবর পেয়ে বন বিভাগ পঞ্চগড় রেঞ্জের কর্মকর্তারা গতকাল দুপুরে ওই বাড়ি থেকে মেছো বাঘটি উদ্ধার করে।