মেছো বাঘ চেয়ারম্যানের বাড়িতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার তিরাইল ও কলোনিপাড়া গ্রাম থেকে দুটি মেছো বাঘ আটক করেছে এলাকাবাসী। বাঘ দুটি বন বিভাগের কাছে হস্তান্তর করার কথা। কিন্তু গাংনী উপজেলার ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী এগুলো নিজ বাড়িতে রেখে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার উপজেলার তারাইল ও গত রোববার কলোনিপাড়া গ্রাম থেকে এলাকাবাসী ফাঁদ পেতে বাঘ দুটি আটক করে। ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী বলেন, ‘বন বিভাগের লোকজনকে খবর দেওয়া সত্ত্বেও তাঁরা আসেননি। তাঁরা এলেই এগুলো তাঁদের হাতে তুলে দেওয়া হবে।’গাংনী বন বিভাগের ফরেস্টার রুহুল আমিন জানান, গ্রামবাসীর হাতে আটক জন্তু দুটি মেছো বাঘ। বন বিভাগের লোকজন ঘটনাস্থলে যায়। কিন্তু গ্রামবাসী ও ভাইস চেয়ারম্যানের বাধার কারণে তাঁরা বাঘ দুটি আনতে পারেননি।