মেছো বাঘ পিটিয়ে হত্যা করল গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার তাঁতীপাড়া গ্রামে গত সোমবার সন্ধ্যায় একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। বন বিভাগ মেছো বাঘ বললেও গ্রামবাসীর দাবি, এটি চিতা বাঘ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে মৃত বাঘটিকে গ্রামের একটি গাছে ঝুলিয়ে রাখলে কয়েক শ মানুষ সেখানে ভিড় করেন। এ ঘটনার পর থেকে ওই গ্রামে বাঘের আতঙ্ক বিরাজ করছে।
গ্রামের শামীম বাবু জানান, সন্ধ্যার দিকে চিতা বাঘটি গ্রামের একটি বাঁশঝাড়ে ঘুরছিল। এ সময় গ্রামের লালমোহন রায়ের স্ত্রী সাথী রানী বাঘটি দেখতে পান। তাঁর চিৎকারে গ্রামবাসী ছুটে এসে লাঠিসোঁটা নিয়ে বাঘটিকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে বাঘটি গ্রামের একটি পুকুরে পড়ে গেলে গ্রামবাসী পিটিয়ে হত্যা করে বাঘটিকে গাছে ঝুলিয়ে রাখে।