মেছো বাঘটি জঙ্গলে অবমুক্ত, হনুমানটি ইকোপার্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর থেকে আটক করা মেছো বাঘটি রাজশাহীর পবায় সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণকেন্দ্রের জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। আর হনুমানটি সিরাজগঞ্জের ইকোপার্কে অবমুক্ত করার জন্য গতকাল পাবনায় পাঠানো হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, হনুমানটি তিন ফুট লম্বা, দুই ফুট ছয় ইঞ্চি উচ্চতা ও চার ফুট লেজবিশিষ্ট। মেছো বাঘটি দুই ফুট ছয় ইঞ্চি লম্বা ও এক ফুট ছয় ইঞ্চি উচ্চতাবিশিষ্ট। নাটোরের গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর ভিটাপাড়ায় বিচরণকালে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি হনুমানটি হেফাজতে নেন। আর সিংড়া উপজেলার শেরকোল আটপাড়া গ্রামের লোকজন বাঘটি আটক করে। ফরেস্ট রেঞ্জার রবিউল ইসলাম জানান, বনসংরক্ষকের পরামর্শক্রমে প্রাণী দুটি এভাবে অবমুক্ত করা হয়।