মেছো বাঘের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলার কালিকাপুর ইউনিয়নের পাড়া বেলগাছী দত্তেরকোল নামক স্থানে এলাকাবাসীর হাতে আটক মেছো বাঘটি রোববার বিকেলে মারা গেছে। জানা গেছে, শনিবার দুপুরে পার্শ্ববর্তী বাগান থেকে পানি খাওয়ার জন্য লোকালয়ে এলে লোকজন মেছো বাঘটিকে আটক করে। পরে পাড়া বেলগাছী গ্রামের জনৈক জালাল উদ্দিন খান এটিকে তাঁর বাড়িতে শেকল দিয়ে বেঁধে রাখেন। রোববার বিকেলে মেছো বাঘটি মারা যায়।