প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস গ্রাম থেকে গতকাল বুধবার দুপুরে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান একটি মেছোবাঘ উদ্ধার করেছেন। বিলবিলাস গ্রামের মো. রহিম গাজীর ছেলে মো. জাকির হোসেন (২৬) নামের এক তরুণ মেছোবাঘটিকে আটক করেন। তিনি জানান, মেছোবাঘটি পাঁচ-ছয় মাস ধরে প্রায়ই রাতের বেলায় তাঁর মুরগির ফার্মে ঢুকে পাঁচ-ছয়টি করে মুরগি মেরে ফেলত বা খেয়ে ফেলত। এ ক্ষতি থেকে রক্ষা পেতে গত সোমবার রাতে তিনি ফাঁদ পেতে মেছোবাঘটি আটক করেন। খবর পেয়ে ইউএনও এটিকে উদ্ধার করে নিয়ে আসেন। ইউএনও বলেন, মেছোবাঘটিকে বন বিভাগের মাধ্যমে দশমিনা উপজেলার চরহাদির বনাঞ্চলে অবমুক্ত করা হবে। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি