প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় র্যাবের সাবেক কর্মকর্তা মেজর (অব.) আতিকুর রহমানকে গতকাল সোমবার আরও তিনজন আসামির পক্ষে জেরা শেষ হয়েছে। এ নিয়ে ১০ জন আসামির পক্ষে জেরা শেষ হয়েছে।
এ ছাড়া পলাতক আসামি লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাইফুল ইসলাম ডিউকসহ ছয় আসামির আইনজীবী জেরা করতে অস্বীকৃতি (ডিক্লাইন) জানিয়েছেন। বাকি আসামিদের পক্ষে জেরার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ গতকাল মেজর আতিককে জেরা করেন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মাওলানা আবু সাঈদ, হাফেজ আবু তাহের ও রফিকুল ইসলামের আইনজীবীরা।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং শতাধিক নেতা-কর্মী আহত হন।