প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আবদুল গনির ৫৮তম মৃত্যুবার্ষিকী আজ ১১ নভেম্বর। এ উপলক্ষে আজ মঙ্গলবার বাংলাদেশ সেনাবহিনী, মেজর গনি পরিষদ এবং পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে কুমিল্লার ময়নামতি সেনানিবাসে তাঁর কবরে দোয়া মাহফিল ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এদিন বাদ আসর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে মরহুমের নিজ বাড়িতে দোয়া মাহফিল এবং বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।