মেজ্জানী সম্পন্ন
মেজ্জানীর আনন্দে একসঙ্গে একটি দিন কাটিয়েছেন ঢাকায় বসবাসকারী লক্ষ্মীপুর জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। গত শুক্রবার ঢাকার লক্ষ্মীপুর জেলা যুবকল্যাণ সমিতির আয়োজনে খামারবাড়িতে এ মেজ্জানী অনুষ্ঠান হয়। সমিতির আহ্বায়ক এ এফ জসিম উদ্দিন আহামদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম শাহজাহান কামাল। বক্তব্য দেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খালেদ মো. আলী, হামদর্দের এমডি ইউসুফ হারুন, এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি দেওয়ান সুলতান, লক্ষ্মীপুর জেলা সমিতির সভাপতি ফরিদ আহমেদ ভূঁইয়া প্রমুখ। দুপুরে মধ্যাহ্নভোজের পর কর্মপরিকল্পনা উপস্থাপন ও বিভিন্ন মাধ্যমে বিশেষ অবদানের জন্য জেলার কীর্তিমানদের সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন: মুক্তিযুদ্ধে আ স ম আবদুর রব, খালেদ মো. আলী ও শাহজাহান কামাল, রত্নগর্ভা মা—আনোয়ারের নেসা, সংস্কৃতিতে অরণ্য আনোয়ার, বাংলাদেশের প্রথম পর্বতারোহী নারী নিশাত মজুমদার, শিক্ষায় গাজী মাহমুদ কামাল, কুটিরশিল্পে সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তি।