মেঝেতে বসে ক্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫৩ জন শিক্ষার্থীর জন্য ভাঙাচোরা বেঞ্চ আছে ৩৫ জোড়া। বেঞ্চসংকটের কারণে শিক্ষার্থীদের মেঝেতে বসিয়ে ক্লাস নিতে হয়। সামান্য বৃষ্টি হলেই ভাঙা চাল দিয়ে পানি পড়ে। মেরামতের অভাবে দেয়ালের ইট খসে পড়ছে। শ্রেণীকক্ষের জানালা-দরজা নেই। এ অবস্থার মধ্যে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের এনকেআর পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে।সম্প্রতি বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা ক্লাস করছে একটি কক্ষের মেঝেতে বসে। নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা সাইকেল রাখার শেডের নিচে ক্লাস করছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সামান্য কয়েকটি বেঞ্চে চাপাচাপি করে বসে ক্লাস করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনুর রহমান জানান, কক্ষসংকটের কারণে সাইকেল রাখার শেডে ক্লাস নিতে হয়। বেঞ্চের অভাবে মেঝেতে বসে ক্লাস করাতে হচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় প্রকৌশলী শাহাদত হোসেন বলেন, বিদ্যালয়টির ভবনের সমস্যার কথা চিন্তা করে তাঁরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।