মেট্রোরেল বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা টিকিটে মেট্রোরেলে চড়লে ভাড়ার ১০ গুণ জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের বিধান রেখে ‘মেট্রোরেল বিল-২০১৫’ গতকাল সোমবার জাতীয় সংসদে পাস হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, ডিটিসিএ একটি কমিটির মাধ্যমে মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করবে। রেলের পরিদর্শকও তারা নিয়োগ দেবে। বিলে মেট্রোরেল ও যাত্রীর বিমা বাধ্যতামূলক করা হয়েছে। এ বিধান ভাঙলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও ১০ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। অনুমতি ছাড়া লাইসেন্স হস্তান্তর করলে ১০ বছর কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা এবং পরিচালনায় বাধা দিলে দুই বছর কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। বিলে বলা হয়েছে, কেউ মেট্রোরেলের টিকিট জাল করলে তিনি ১০ বছর কারাদণ্ডে এবং এক কোটি টাকা জরিমানার দণ্ডে দণ্ডিত হবেন।